ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে হুথিদের হামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে হুথিদের হামলা
রাষ্ট্রপতি ভবনে হুথিদের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবন চত্বরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দু্ইজন সরকারি কর্মকর্তা।

হামলার সময় সেখানেই অবস্থান করছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। তবে তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি জানিয়েছেন, তারা সবাই অক্ষত ও নিরাপদে আছেন। চত্বরে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি।

এক সামরিক কর্মকর্তার বরাতে হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, এ হামলায় সৌদি কর্মকর্তাদের পরিচালিত একটি সামরিক অভিযান সদর দপ্তর এবং অস্ত্রের ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে রয়টার্স স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এর আগে বিস্ফোরণের সময় ভবনটির আশপাশে বিকট শব্দ শোনার কথা জানিয়েছিলেন তিনজন প্রত্যক্ষদর্শী। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এডেনে সৌদি সামরিক অভিযান সদর দপ্তরে চালানো হামলাটি তাদের পূর্বঘোষিত নীতিরই অংশ।

সূত্র: রয়টার্স

/এমএকে/