লেবাননের আরও ২ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

সিটিজেন ডেস্ক

সম্প্রতি লেবাননে হামলা আরও তীব্র এবং উচ্ছেদ অভিযান জোরদার করেছে ইসরায়েল। এবার লেবাননের ২টি শহরের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে পালাতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
লেবাননের ম্লিখ ও কাফারহুনা শহরে আসন্ন হামলার সতর্কতা জারি করেছে ইসরায়েলি বাহিনী।
সোমবার (১ জুন) আরবি ভাষায় দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক করেছে, তারা শীঘ্রই ওই এলাকাগুলোতে হিজবুল্লাহর বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেবে।
এজন্য ওই দুই শহরের বাসিন্দাদের ‘অবিলম্বে’ তাদের বাড়িঘর খালি করে ‘গ্রাম ও শহরগুলো থেকে কমপক্ষে ১,০০০ মিটার (০.৬ মাইল) দূরে খোলা জায়গায় চলে যেতে’ হবে।
এদিকে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কৌশলগত ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েক দিনের তীব্র লড়াই এবং নিকটবর্তী গ্রামগুলোতে উপর্যুপরি বিমান হামলার পর রবিবার হিজবুল্লাহ যোদ্ধাদের হটিয়ে দুর্গটি নিয়ন্ত্রণে নেওয়ার কথা নিশ্চিত করেছে দখলদার সেনাবাহিনী।
সূত্র: আল জাজিরা

লেবাননে ভয়াবহ হামলা, নিহত ১২