লেবাননের ৩ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা তীব্র করেছে ইসরায়েল। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা বাড়ানোর নির্দেশ দেন। এরপর থেকে লেবাননের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা, ড্রোন হামলা ও বোমাবর্ষণ করে যাচ্ছে দখলদার বাহিনী। সেইসঙ্গে দেশটির বিভিন্ন গ্রাম ও শহর খালি করার নির্দেশ দিয়ে যাচ্ছে।
এবার দক্ষিণ লেবাননের ৩টি শহর ও গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে ইসরায়েল। নাবাতিয়েহ জেলার মায়ফাদুন, শুকিন ও জেবদিন নামক শহর ও গ্রামগুলোর বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী সকল বাসিন্দাকে ‘অবিলম্বে নিজেদের বাড়িঘর খালি করে জাহরানি নদীর উত্তরে চলে যেতে’ বলেছে। এটা লেবাননের ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত।
লেবাননে দুই দফায় যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এরপরও ইসরায়েল কামান ও বিমান হামলা তীব্রতর করছে। ইসরায়েলি স্থলবাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারে দেশটির আরও গভীরে প্রবেশ করেছে।
সূত্র: আল জাজিরা

লেবাননে নতুন এলাকা দখলে ব্যাপক হামলা ইসরায়েলের