চাকরি দেবে এসিআই কোম্পানি, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চাকরি দেবে এসিআই কোম্পানি, লাগবে না অভিজ্ঞতা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটিতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।েআবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: এসিআই পিএলসি

পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: টি/এ,ডি/এ, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা (ইনসেন্টিভ), উৎসব বোনাস, মুনাফার অংশ ও ছুটিকালীন ভ্রমণ সহায়তা, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি, তবে এসএসসি পর্যায় পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/