দুই দফা কমার পর আবারও বাড়লো তেলের দাম

দুই দফা কমার পর আবারও বাড়লো তেলের দাম
সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আবারও ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় টানা দুই দিন পতনের পর বেড়েছে তেলের দাম।
বৃহস্পতিবার (২১ মে) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে।
ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই পরিবর্তনটি এসেছে।
এর আগে ইরানে আবারও হামলার হুমকি দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
আলোচনায় অগ্রগতি না হওয়ায় হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, ‘তেহরানের বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি চরমপত্র পেয়েছে।’ তিনি বলেন, ‘ইরানের এই দলটিকে একটি সিদ্ধান্ত নিতে হবে।’
মিলার আরও বলেন, ‘তেহরান হয় যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক একটি চুক্তিতে সম্মত হবে, নতুবা আমাদের সামরিক বাহিনীর এমন শাস্তির মুখোমুখি হতে পারে, যা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। তাদের সামনে এই দুটি বিকল্পই রয়েছে।’
অন্যদিকে ইসরায়েল ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে বলে জানায় দেশটির সামরিক বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে।
সূত্র: আল জাজিরা

ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম