বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করলো ইসরায়েল

সিজেডএন ডেস্ক

আসন্ন ধর্মীয় উৎসব ও সংঘাতের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েল। জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) বিদেশ সফররত বা বসবাসরত ইসরায়েলি ও ইহুদিদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছে।
মূলত ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো বিদেশের মাটিতে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু বানাতে পারে- এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘাতের এক বছর পূর্ণ হতে চলায় বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও সহিংসতা আরও বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।
এ নিরাপত্তা উদ্বেগের অংশ হিসেবে ইসরায়েলিদের ভ্রমণের জন্য চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়া সফরের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন এবং এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরান, সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে ইসরায়েলিদের যাতায়াত আইনত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জর্ডান, কাতার, মিসর ও তুরস্ককেও রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে।
পরিস্থিতি বিবেচনায় বিদেশে অবস্থানরত নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে কৌশলগত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এনএসসি। সংস্থাটি নাগরিকদের নিজেদের পরিচয় গোপন রাখার পরামর্শও দিয়েছে। এছাড়া জনসমক্ষে হিব্রু ভাষায় কথা বলা, কোনো ধরনের ধর্মীয় পোশাক বা প্রতীক ব্যবহার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান অবস্থান প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের গণজমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তার ব্যবস্থা সাথে রাখার তাগিদ দেওয়া হয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট

সৌদি আরবে হুথিদের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭৩