শিরোনাম

ইসরায়েলর স্বার্থ রক্ষায় মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসরায়েলর স্বার্থ রক্ষায় মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

মধ্যপ্রাচ্যে এক নতুন কূটনৈতিক হিসাব-নিকাশের ইঙ্গিত মিলছে। অঞ্চলজুড়ে নতুন নিরাপত্তা বলয় গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়াতে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে একের পর এক প্রস্তাব পাচ্ছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।

এক্সে দেওয়া পোস্টে মার্কিন পদক্ষেপের কড়া সমালোচনা করে ইরানের পার্লামেন্ট স্পিকার। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষায় গুন্ডামি ও অন্যদের স্বার্থকে চরম উপেক্ষা করে নিজেদের মিত্রদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল।

বাঘের গালিবাফ মনে করেন, বিদেশি প্রভাবমুক্ত হয়ে এ অঞ্চলের দেশগুলো নিজেরা একসঙ্গে না বসলে স্থায়ী স্থিতিশীলতা সম্ভব নয়। তিনি বলেন, একটি নিজস্ব ও স্বাধীন আঞ্চলিক ব্যবস্থার মাধ্যমেই প্রকৃতপক্ষে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/