সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনও চুক্তি নয়: পেজেশকিয়ান

সিটিজেন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি ও সবুজ সংকেত ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশের অভ্যন্তরীণ ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সমাজে বিভেদ বা ফাটল তৈরি করে এমন যেকোনো বক্তব্য, বিশ্লেষণ কিংবা অবস্থান মূলত শত্রুর হাতকেই শক্তিশালী করে। জাতীয় স্বার্থ পরিপন্থী এমন আচরণ পরোক্ষভাবে শত্রুর উদ্দেশ্য সফল করতে সাহায্য করে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও স্পষ্ট করেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নির্ধারিত কাঠামোর বাইরে গিয়ে দেশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট একক সিদ্ধান্ত এবং তার প্রতি সবার সম্মিলিত আনুগত্য থাকা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেছেন।
সূত্র: আল জাজিরা

চুক্তিতে বড় কৌশলগত জয় ইরানের: বিশ্লেষক 