লেবাননের ৫০ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

সিটিজেন ডেস্ক

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের প্রায় ৫০টি শহর, জনপদ ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (২৬ মে) প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে এসব এলাকায় সম্ভাব্য হামলার আগাম সতর্কতা জারি করা হলো।
ইসরায়েলি বাহিনীর নির্দেশনায় বলা হয়, বাসিন্দাদের অবিলম্বে এলাকা ত্যাগ করে জাহরানি নদীর উত্তর দিকে সরে যেতে হবে। নদীটি লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত।
হুমকির আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ লেবাননের পুরো নাবাতিয়েহ শহর। এছাড়া বেকা উপত্যকার মাশগারা ও সোহমরসহ আরও বহু গ্রাম ও জনপদের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তারা হামলার মুখে পড়তে পারে।
ইসরায়েলের ঘোষিত তালিকায় থাকা এলাকাগুলোর মধ্যে আরও রয়েছে– সাইদন, বোরজ কালাউইয়ে, জেবশিত, আল-কুসাইবাহ, ফ্রুন, আবা, দেইর কিফা, কাফর সির, সাফরা, গান্দুরিয়েহ, নাফাখিয়েহ, কাকাইয়েত এল-জিসর।
এছাড়াও রয়েছে– খাদিরবেত সেলম, কাবরিখা, মাজদাল সেলেম, তুলিন, বারিশ, তায়ের ফেলসাই, মারুব, দেবাল, জুয়াইয়া, তৌরা, মারাকেহ, আব্বাসিয়েহ ও তায়ের দেব্বাসহ অন্তত ৫০টি এলাকা।
এর আগে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: আল জাজিরা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩১