শিরোনাম

পাকিস্তান ‘বট বাহিনী’ দিয়ে ইসরাইলের জনপ্রিয়তা কমাচ্ছে: নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক
পাকিস্তান ‘বট বাহিনী’ দিয়ে ইসরাইলের জনপ্রিয়তা কমাচ্ছে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: নিউজ এইটটিন

গাজা ও ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে ইসরাইলের জনপ্রিয়তা ব্যাপকহারে কমেছে। এই জনপ্রিয়তা কমার পেছনে পাকিস্তানের ‘বট বাহিনীকে’ দায়ী করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২৮ মে) পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ তোলেন।

বিভিন্ন জরিপে আমেরিকানদের মধ্যে ইসরায়েলের জনপ্রিয়তা হ্রাসের খবরের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য এলো। এপ্রিলে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক এখন ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩ শতাংশ।

পাশাপাশি ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্ব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর উপর আস্থা রাখেন না। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৫২ শতাংশ।

নেতানিয়াহু তার জনপ্রিয়তা হ্রাসের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। সাক্ষাৎকারে তিনি মার্কিন জনমতে ইসরায়েল-বিরোধী মনোভাব উস্কে দিতে সোশ্যাল মিডিয়া বট ফার্ম ব্যবহারের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন।

তিনি দাবি করেন, ‘যে দেশগুলো মার্কিন-ইসরায়েলি জোটকে দুর্বল করতে চায়, তারা বট ফার্মের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।’

সূত্র: এনডিটিভি

/জেএইচ/