ট্রাম্পকে ‘স্বৈরাচারী ফেরাউন’ আখ্যা দিয়ে কার্টুন পোস্ট খামেনির

সিটিজেন আন্তর্জাতিক ডেস্ক

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান-ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তার একটি অবমাননাকর কার্টুন পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনির আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই কার্টুনে ট্রাম্পকে প্রাচীন মিসরের মমি সংরক্ষণের কফিন বা সারকোফ্যাগাসের ভেতরে একটি ভঙ্গুর মূর্তি হিসেবে চিত্রিত করা হয়েছে। কার্টুনটির পটভূমিতে পিরামিড ও দেয়ালে প্রাচীন মিশরীয় লিপি হায়রোগ্লিফিক্স দৃশ্যমান।
সেই ছবির সঙ্গে দেওয়া বার্তায় খামেনি ট্রাম্পকে ইতিহাসের অত্যাচারী শাসক ফেরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করে হুশিয়ারি দিয়েছেন, তাদের মতোই ট্রাম্পের পতন এখন সময়ের ব্যাপার।
খামেনির ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, ফেরাউন, নমরুদ বা ইরানের পাহলভি রাজবংশের রেজা শাহ ও মোহাম্মদ রেজার মতো দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারীদের তাদের গৌরবের সর্বোচ্চ অবস্থান থেকে উৎখাত করা হয়েছিল। বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে যারা অহমিকার সঙ্গে বিচার করছেন, তাদের পরিণতিও একই হবে বলে বার্তায় দাবি করা হয়।
এর আগে ট্রাম্প ইরানের জনগণের মুক্তির জন্য প্রয়োজনে সেনা পাঠানোর কথা বলেছিলেন। এদিকে ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ।
যুক্তরাষ্ট্র ইরানে সাইবার হামলা, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সরাসরি সামরিক অভিযানে যেতে পারে বলে ধারণা।
তেহরান ইতিমধ্যে স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে তারা পাল্টা আঘাত হানবে। খামেনির সর্বশেষ এই কার্টুন পোস্টের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও অস্থিতিশীল পর্যায়ে উপনীত হয়েছে।