সৌদি আরবের বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুথিদের

সিজেডএন ডেস্ক

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের বেশ কিছু সংবেদনশীল স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আগুনের শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডুলি উড়তে দেখা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রকাশিত ভিডিও ও ছবিতে বিমানবন্দরের মহাসড়কের পাশ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এমনকি একটি ভিডিওতে জ্বালানি ট্যাংকের পেছন থেকে লেলিহান শিখা বের হতেও দেখা যায়।
শুধু রিয়াদই নয়, লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ তেলসমৃদ্ধ শহর ইয়ানবুতেও সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। তাদের দাবি, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার জবাবেই এ আক্রমণ চালানো হয়েছে। তবে রিয়াদের ঠিক কোন কোন নির্দিষ্ট স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি গোষ্ঠীটি।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, শনিবার ভোরের দিকে রিয়াদের আকাশেই হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিশা ও ফারাসান, পশ্চিমাঞ্চলের তায়িফ এবং ইয়ানবুতেও হুথিদের হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি তাদের।
হামলার আশঙ্কায় শনিবার ভোরে রিয়াদ ও আশপাশের বাসিন্দাদের সতর্ক করতে সাইরেন বাজায় সৌদি কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান, যা মূলত হুতিদের অস্ত্র প্রতিহত করতে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ বলেই ধারণা করা হচ্ছে।
চলতি বছরের জুলাই মাস থেকেই সৌদি আরবের বিভিন্ন শহর ও স্থাপনায় হামলা চালানোর দাবি করে আসছে হুথিরা। তবে চলমান এ সংঘাতে এ প্রথম রিয়াদে হামলার দাবি করল তারা। হামলার পর স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও, এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, ১১ সেনা নিহত