সৌদিকে ৫০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক

সৌদি আরবের কাছে ৫০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত এ অস্ত্র বিক্রির মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারবে সৌদি। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং নিজেদের ভূখণ্ডের প্রতিরক্ষা জোরদার করতে সহায়তা করবে এসব সরঞ্জাম।
এতে বলা হয়েছে, এই অস্ত্র সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা বাড়াতেও সহায়ক হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের জানিয়েছে, প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো-বহির্ভূত মিত্র একটি দেশের নিরাপত্তা আরও জোরদার হবে। সৌদি আরবের কাছে এসব বোমা ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবের বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে পররাষ্ট্র দপ্তর
তবে অস্ত্র বিক্রির চূড়ান্ত অনুমোদনের জন্য এখনো মার্কিন আইনপ্রণেতাদের সম্মতি প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই এই অস্ত্র বিক্রির প্রস্তবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের বিষয়টি নতুন করে প্রকাশ্যে এলো।

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের