শিরোনাম

মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি: ইরানি কর্মকর্তা

সিটিজেন ডেস্ক

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কঠোর সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, চলমান যুদ্ধ একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে– অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না, বরং সেগুলোই হুমকি।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য অন্য সবার স্বার্থ বিসর্জন দেয় এবং ইসরায়েল ছাড়া আর কারও কথা ভাবে না।’

একটি উপমা দিয়ে গালিবাফ বলেন, ‘যে কেউ আমেরিকার পোশাক পরে, আক্ষরিক অর্থে সে নগ্ন!’ অর্থাৎ ‘যে কেউ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে, সে আসলে সম্পূর্ণ অরক্ষিত।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/