ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

সিজেডএন ডেস্ক

ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল)।
এর মাত্র এক মিনিট পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।
দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ আশেপাশেল কয়েক মাইল এলাকা কেঁপে ওঠে। এতে বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
উদ্ধার অভিযানে নেমেছে দেশটির প্রায় সব সেনাবাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
সূত্র: আল জাজিরা

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫