কলকাতায় পূজামণ্ডপে পদদলিতের ঘটনায় নিহত বেড়ে ১৯, গ্রেপ্তার ৭

সিজেডএন ডেস্ক

কলকাতার চোরবাগানে দুর্গাপূজায় পদদলিত হয়ে ১৯ জনের প্রাণহানির ঘটেছে। এ ঘটনায় পূজা কমিটির সচিবসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে গিরিশ পার্ক থানায়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে চৌদ্দজনকে আটক করা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম কুনাল আগরওয়াল জানান, এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পূজা কমিটির সচিবও রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পূজা কমিটির সচিব রাজ কুমার সেওদা, সহ-সভাপতি শান্তনু দুবে, প্যান্ডেল নির্মাণের সঙ্গে যুক্ত কর্মী বিপ্লব মুখার্জি, ভিড় নিয়ন্ত্রণ কর্মী কৌশিক সাহা ও পিন্টু দে, এবং বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা ইনচার্জ সুমন চক্রবর্তী ও রাজেশ পাল।
পুলিশ জানিয়েছে, প্যান্ডেলের কাঠামোগত ব্যবস্থা, সুরক্ষা বিধি এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কী ধরনের গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার পেছনে কার কী দায় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পূজামণ্ডপে পদদলিত হয়ে বহু হতাহতের শঙ্কা