দায়িত্ব গ্রহণের পর যা বললেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী

সিজেডএন ডেস্ক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী। নতুন এই দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।যোশী বলেন, অত্যন্ত ‘কর্তব্যবোধ ও বিনয়ের’ সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সরকারের চলমান শিক্ষা সংস্কার কর্মসূচি ও জাতীয় শিক্ষানীতি এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি নিজ দপ্তরের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মূল কাজেরও তত্ত্বাবধান করবেন।
শনিবার (২৫ জুলাই) দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ যোশী জানান, তিনি সাধ্যমতো নিষ্ঠার সঙ্গে তার কাজ করে যাবেন। শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রের গত ১২ বছরের নানা অর্জনের কথাও উল্লেখ করেন তিনি। নতুন শিক্ষামন্ত্রী বলেন, মোদী সরকারের তৈরি শিক্ষা সংস্কার দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে। বিশেষ করে গত চার-পাঁচ বছরে নতুন জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়নে তার পূর্বসূরি ধর্মেন্দ্র প্রধানের অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
নেতৃত্বের এ পরিবর্তনটি এমনএক সময়ে এসেছে যখন সরকার জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে যোশীকে শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নাম প্রকাশের পরপরই ইন্টারনেটে প্রহ্লাদ যোশী সম্পর্কিত অনুসন্ধান নাটকীয়ভাবে বেড়ে যায় এবং রাত সাড়ে ৮টায় তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী