গাজায় ইসরায়েলি হামলা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সিজেডএন ডেস্ক

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্প্রতি ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি গাজায় চলা নির্বিচারে সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে ফিলিস্তিনের ওপর থেকে ইসরায়েলের দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করার জোরালো দাবি জানান তিনি।
সাক্ষাৎকারে ফিলিস্তিন সংকটের দীর্ঘমেয়াদি ইতিহাস তুলে ধরে আনোয়ার ইব্রাহিম বলেন, হামাসের বয়স মাত্র ২০ বছর। কিন্তু ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনের ইতিহাস ৭০ বছরের। উপনিবেশবাদের তিক্ত যন্ত্রণার ইতিহাস রয়েছে মালয়েশিয়া ও ভারতের মতো দেশগুলোর। সেই ঐতিহাসিক অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, ইসরায়েলের হাতে ফিলিস্তিনের উপনিবেশ তৈরি হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
গাজার বর্তমান পরিস্থিতিকে চরম নৃশংস আখ্যা দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, গাজায় ধারাবাহিক বোমাবর্ষণ ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরীহ মানুষের ওপর চলমান এ অমানবিক নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি