ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিলো পুলিশ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিলো পুলিশ
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর ছেড়ে দিয়েছে গুরুগ্রাম পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। রবিবার (১১ অক্টোবর) ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল দিল্লিসহ একাধিক শহর। এরই অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক দেয় তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার উদ্দেশ্যে ধ্রুব রাঠি সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে এর আগেই তাকে আটক করে পুলিশ।

তবে ধ্রুব রাঠিকে ঠিক কী কারণে আটক করা হয়েছে এবং তাকে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

প্রসঙ্গত, ধ্রুব রাঠি ভারতের সবেচেয় জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম। রাজনীতি, শিক্ষা, টেক, মোটিভেশনাল বক্তব্যসহ বিভিন্ন ইস্যু নিয়ে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করেন তিনি। ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনামূলক ভিডিও প্রকাশ করেছেন তিনি। এজন্য তার ওপর সরকারের ক্ষোভ ছিল। সর্বশেষ ভারতের জাতীয় নির্বাচনে তার একটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন রাজ্যে দেখানো হয়েছিল। ভিডিওতে তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে বিভিন্ন যুক্তি দেন। তার ওই ভিডিও ভোটারদের ব্যাপক প্রভাবিত করেছিল বলে মনে করেন বিশ্লেষকরা।

/এসবি/