ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

সিজেডএন ডেস্ক

টানা কয়েক দিনের বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্থলে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুদ্ধে অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি সিরস্কিকে দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন। একই সঙ্গে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুতে কিয়েভ রক্ষায় তার ভূমিকার প্রশংসা করেন।
এর কয়েক দিন আগে ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর দেশজুড়ে টানা বিক্ষোভ শুরু হয়। ধারণা করা হয়েছিল, ফেদোরভের বিদায়ের পেছনে তার সঙ্গে সিরস্কির দ্বন্দ্বই কারণ। তবে পরে ফেদোরভ ও সিরস্কির মধ্যে মতবিরোধই এ রদবদলের অন্যতম কারণ হিসেবে জানা গেছে।
জেলেনস্কি জানান, তিনি মিখাইলো ফেদোরভকে সরকারের একটি ‘সম্মানজনক পদ’ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা জানা যায়নি।
৩৫ বছর বয়সী ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংস্কার, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতিবিরোধী উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা করা হয়। অন্যদিকে, ৬০ বছর বয়সী সিরস্কিকে অনেক ইউক্রেনীয় সোভিয়েত ধাঁচের একজন সেনা কমান্ডার হিসেবে দেখেন, যিনি সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারে অনাগ্রহী ছিলেন।
এদিকে, নতুন সেনাপ্রধান ৪৩ বছর বয়সী মিখাইলো দ্রাপাতিই ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি দায়িত্বশীলভাবে, পূর্ণ মনোযোগ দিয়ে এবং আজ যারা আমাদের দেশ রক্ষা করছেন তাদের প্রতি সম্মান রেখে কাজ করবো।’
একইসঙ্গে সিরস্কিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তার ধারাবাহিক কাজের জন্য আমি কৃতজ্ঞ। আমি এই বাহিনীতেই বড় হয়েছি।’
অন্যদিকে, ফেদোরভ নতুন দায়িত্ব পাওয়ায় দ্রাপাতিকে অভিনন্দন জানান। তিনি এ নিয়োগকে ‘স্বাধীনতা ও ন্যায়ের জন্য মুক্ত মানুষের লড়াইয়ে নতুন আশা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ছিল ‘পরিবর্তনের সেই কণ্ঠস্বর, যাকে উপেক্ষা করা সম্ভব নয়।’
ফেদোরভ আরও জানান, তিনি সিরস্কিকে ফোন করে কিয়েভ অঞ্চল এবং অন্যান্য ঐতিহাসিক যুদ্ধ রক্ষায় তার ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতেই ফেদোরভ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। তবে গত সপ্তাহে ফেদোরভের স্থলাভিষিক্ত হন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)-এর সাবেক শীর্ষ কর্মকর্তা ইয়েভহেনি খমারা। জেলেনস্কি বলেন, ‘সব সিদ্ধান্ত আগামীকাল আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।
ফেদোরভকে অপসারণের পর ছয় দিন ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা সিরস্কিকে সরানোর দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত জেলেনস্কি তার স্থলাভিষিক্ত হিসেবে দ্রাপাতিইকে নিয়োগ দেন।
বিশ্লেষকদের মতে, ফেদোরভের প্রকাশ্য সমর্থন এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে সহায়তা করতে পারে।

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৫৬