দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রতিরক্ষাসহ ৫ চুক্তি সই তুরস্ক-কাতারের

সিটিজেন জার্নাল ডেস্ক

ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বৈঠকের পর বাণিজ্য, শিক্ষা, কূটনীতি ও প্রতিরক্ষা খাতে পাঁচটি চুক্তি সই করেছে দেশ দুটি। শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতির দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
সই হওয়া চুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এছাড়া শান্তি, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতা, ভোক্তা সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক সই করেছেন। পাশাপাশি শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি চুক্তি হয় বৈঠকে।
চুক্তি স্বাক্ষরের আগে রাষ্ট্রপতির দোলমাবাহচে কার্যালয়ে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে কাতারের আমিরকে স্বাগত জানান প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে দুই নেতা নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পর একান্ত বৈঠকে বসেন। ওই আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র প্রধান ইব্রাহিম কালিনও উপস্থিত ছিলেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৪ সেনা নিহত