মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় শুক্রবার (১৩ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।
এই কর্মসূচির বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন অংশের নেতৃত্ব ও পরিচালনায় যুক্ত। তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নের অভিযোগ রয়েছে।
বিবৃতির সঙ্গে কয়েকজন নেতার ছবিও প্রকাশ করা হয়েছে। এসব ব্যক্তির অবস্থান বা কার্যক্রম সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতাকে আর্থিক পুরস্কারের পাশাপাশি নিরাপদ পুনর্বাসনের সুযোগ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ বলছে, আইআরজিসি ও এর শীর্ষ নেতাদের কর্মকাণ্ড সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি