ক্ষমতা-মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে প্রাধান্য দিন: কপ৩১-এ থুনবার্গ

সিটিজেন জার্নাল ডেস্ক

তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ যোগ দিয়ে বিশ্ব নেতাদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। বার্ষিক এ আয়োজনকে ‘ভণ্ডামিপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি নেতাদের প্রতি মুনাফা ও ক্ষমতার ঊর্ধ্বে মানুষ এবং পৃথিবীকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে থুনবার্গ বলেন, এটা একটা ভণ্ডামি যে প্রতি বছর আয়োজক দেশগুলোকে নিজেদের দোষ ঢাকার সুযোগ দেওয়া হয়, অথচ আমরা জানি এ আলোচনাগুলো সেইসব ধ্বংসাত্মক শিল্পখাতের অর্থায়নে পরিচালিত লবিস্টদের দ্বারা পরিপূর্ণ, যারা আমাদের এ চরম অবস্থা থেকে লাভবান হচ্ছে। আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো মানব প্রকৃতির সঙ্গে বেমানান হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, আমাদের ভালোবাসার সবকিছু ও মানুষগুলো ঝুঁকির মুখে রয়েছে। বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি যুক্ত করেন, মুষ্টিমেয় ভাগ্যবান কিছু মানুষের অকল্পনীয় মুনাফা অর্জন এবং ভূ-রাজনৈতিক ক্ষমতা বজায় রাখার জন্য ক্রমাগত বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং আমাদের গ্রহেকে বলি দেওয়ার পরিবর্তে এর সুরক্ষা ও কল্যাণে কাজ করা। ২০২১ সালের গ্লাসগো সম্মেলনের পর এবারই তিনি কোনো কপ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
এবারের সম্মেলনে তুরস্ক বিদ্যুৎ খাতকে জীবাশ্ম জ্বালানি থেকে সরিয়ে সৌর ও বায়ুর মতো নবায়নযোগ্য উৎসে রূপান্তরের লক্ষ্য স্থির করেছে। তবে তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযোগ, ছাদে সৌর প্যানেলের কথা বললেও তারা এখনও কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। থুনবার্গ বলেন, আমাদের যে জয়গুলো আছে, অবশ্যই সেগুলো গ্রহণ করতে হবে, কারণ এ পরিস্থিতিতে আমরা এতটাই মরিয়া, এখনও যতটা সম্ভব বাঁচানোর জন্য আমাদের পাওয়া সব ইতিবাচক লক্ষণই কাজে লাগাতে হবে।
সম্মেলনে থুনবার্গের উপস্থিতি বিশ্বজুড়ে আসা তরুণ জলবায়ু কর্মীদের নতুন করে অনুপ্রাণিত করেছে। অ্যালায়েন্স অফ স্মল আইল্যান্ড স্টেটস-এর ২৬ বছর বয়সী ফেলো অ্যাম্বার টার্নার বলেন, এই চরম ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়ে, আমি আশা করি এখানে গ্রেটার উপস্থিতি আমাদের মনে করিয়ে দেবে কেন আমরা এ কাজটি শুরু করেছিলাম। এটি অর্থবহ পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করতে, নীতি নির্ধারকদের জবাবদিহিতার আওতায় আনতে এবং সমগ্র মানবজাতির জন্য একটি উন্নততর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করতে সহায়তা করবে। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব তরুণদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করাকে কঠিন করে তুলছে।
থাইল্যান্ডের তরুণ আলোচক কামোরি ওস্থানান্দা জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম জলবায়ু সম্মেলনে এমন একজন প্রখ্যাত জলবায়ু কর্মীর উপস্থিতি প্রতীকী, এবং আমি আশা করি এটি কপ-এর ওপর বাস্তব পদক্ষেপ ও বাস্তবায়নে চাপ সৃষ্টি করবে। অন্যদিকে সিঙ্গাপুরের পরিবেশকর্মী কিয়ুন উ মনে করেন, থুনবার্গের উপস্থিতি এমন এক প্রজন্মের দাবিকে আরও জোরদার করে, যারা এই আলোচনার পরিণতি ভোগ করবে। আন্টালিয়ায় চলমান এ বৈঠক ২০ নভেম্বর পর্যন্ত চলবে। পরবর্তী সম্মেলন কপ৩২ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার আদ্দিস আবাবায়।
সূত্র: এনবিসি নিউজ

গাজার উদ্দেশে জাহাজ নেওয়ার অপরাধে গ্রেটাকে নেওয়া হবে কারাগারে