এআই খাতে অনিশ্চয়তার শঙ্কায় বিশ্ববাজারে ৯ লাখ কোটি ডলার উধাও

সিটিজেন জার্নাল ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা এবং যুক্তরাষ্ট্রে নতুন করে সুদের হার বাড়তে পারে- এমন আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে বিশ্বের শেয়ারবাজার। এর ধাক্কা গিয়ে লেগেছে স্বর্ণ, তামা ও বিভিন্ন দেশের মুদ্রাবাজারেও। গত কয়েক মাস ধরে বাজারে যে মন্দাভাব চলছিল, চলতি সপ্তাহে এসে তা আরও প্রকট আকার ধারণ করেছে।
শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে সর্বোচ্চ চূড়ায় ওঠার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের শেয়ারবাজারগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় ৯ লাখ কোটি ডলার কমে গেছে। কেবল এ সপ্তাহেই তাইওয়ানের শেয়ারবাজারে ১৭ শতাংশ দরপতন হয়েছে, যা ১৯৯০-এর দশকের শুরুর পর দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
বাজার বিশ্লেষকেরা বলছেন, এআই ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়া নিয়ে বিনিয়োগকারীদের মনে দীর্ঘদিন ধরেই দ্বিধা ছিল। এর মধ্যে গত মাসে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় অর্থনীতিগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানো হতে পারে- এমন গুঞ্জন জোরালো হলে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়।
বাজারের এ টালমাটাল অবস্থার পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও বড় ভূমিকা রেখেছে। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর নতুন ডেটা সেন্টার নির্মাণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অথচ এআই প্রযুক্তি সচল রাখার জন্য এসব ডেটা সেন্টার অত্যন্ত জরুরি। এরই মধ্যে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। এআই খাতের অর্থায়ন ও অবকাঠামো গড়ে তোলার পেছনে এনভিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশি।
বাজারের অস্থিরতা মাপার অন্যতম সূচক যুক্তরাষ্ট্রের ভিআইএক্স শুক্রবার (১৯ নভেম্বর) ৩০ পয়েন্টে গিয়ে ঠেকেছে। এটি গত মার্চের শেষ দিকের পর সর্বোচ্চ। সামনে আরও দরপতন হতে পারে- এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়িয়ে চলার পথ খুঁজছেন।
শেয়ারবাজারের এ ধাক্কা গিয়ে লেগেছে ধাতুর বাজারেও। এআই ডেটা সেন্টার তৈরিতে প্রচুর তামার প্রয়োজন হওয়ায় এর চাহিদা বাড়ছিল। কিন্তু চলতি সপ্তাহে তামার দাম এতটাই পড়েছে যে, ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের শঙ্কা তৈরি হয়েছে। তবে এ অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। প্রতি ব্যারেল তেল ৯০ থেকে ৯৪ ডলারের মধ্যেই কেনাবেচা হচ্ছে।
শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে সরকারি বন্ডের দিকে ঝুঁকছেন। চাহিদা বাড়ায় বন্ডের দাম বেড়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার চলতি সপ্তাহে ১৭ বেসিস পয়েন্ট কমে গেছে। অন্যদিকে, বিপদের দিনের নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণও এবার বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারেনি। শুক্রবার স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সূত্র: প্রেসটিভি

হরমুজের আকাশে মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের