সাহিত্যে নোবেল কানাডিয়ান কবি অ্যান কার্সনের

সিজেডএন ডেস্ক

২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সন। তাকে পুরস্কারটি কেন দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দিতে গিয়ে নোবেল কমিটি বলেছে, ‘তিনি ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন।’ এটা তার সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি।
কবিতা লেখা, অনুবাদ করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা– অ্যান কার্সন নিজের পুরো কর্মজীবনে এই তিন কাজ একসঙ্গে করেছেন। অ্যান কারসনের জন্ম ১৯৫০ সালে কানাডার টরন্টোতে। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি তিনি প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকস বিষয়ে ডক্টরেটের গবেষণাপত্র ‘ওদি এত আমো ইরগো সাম’ প্রকাশ করেন।
অ্যানের সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো শব্দের উৎপত্তি ও ইতিহাস নিয়ে গভীর অনুসন্ধান আর নতুন অর্থ খোঁজার চেষ্টা। শব্দের ব্যুৎপত্তিকেই তিনি নিজের সব কাজের শুরুর জায়গা হিসেবে চিহ্নিত করেছেন।
অ্যান কার্সনের উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে ইরোস দ্য বিটারসুইট (১৯৮৬), অটোবায়োগ্রাফি অব রেড (১৯৯৮), দ্য বিউটি অব দ্য হাসবেন্ড (২০০১) ও নক্স (২০১০)। বইয়ে প্রেম ও আকাঙ্ক্ষার অনুভূতি নিয়ে আলোচনা করেছেন তিনি। অটোগ্রাফি অব রেড গ্রিক পুরাণের কাহিনি অবলম্বনে লেখা একটি উপন্যাস-কবিতা। আর নক্স বইটি তার প্রয়াত ভাইয়ের স্মৃতিকে ঘিরে তৈরি ব্যতিক্রমী শোকগাঁথা।
সাহিত্যে অবদানের জন্য অ্যান কার্সন ম্যাকআর্থার ফেলোশিপ ও টি. এস. এলিয়ট প্রাইজসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। আর তার কর্মজীবনে সমাগ্রিক সাহিত্য সৃষ্টির স্বীকৃতি হিসেবে এবার পেলেন নোবেল প্রাইজ।