ইংলিশ চ্যানেল দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলো রেকর্ড ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

সিজেডএন ডেস্ক

ফ্রান্স ও যুক্তরাজ্যকে বিভক্তকারী প্রণালি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মোট ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে ঢুকেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি চলতি বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
তবে গত বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত বিদেশিদের যুক্তরাজ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে। মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ১৮ হাজার ৫৫৬ জন অভিবাসনপ্রত্যাশী। আর ২০২৫ সালে একই সময়ে এই সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। শতকরা হিসেবে এক বছরে ৪২ শতাংশ কমেছে।
ব্রিটিশ সরকারের বলছে, ছোট নৌকা বা রাবারের ডিঙ্গিতে সওয়ার হয়ে অভিবাসীদের আগমন মোকাবেলায় এ বছর তাদের অগ্রগতি হয়েছে। তবে ‘এই জঘন্য তৎপরতা’ নির্মূল করতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও জানিয়েছে দেশটি।
ব্রিটিশ কোস্টগার্ড জানিয়েছে, এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর এই দুই দিনে ফ্রান্স থেকে তিনটি ছোট নৌকায় করে প্রায় ১৫০ জন মানুষ সমুদ্র পাড়ি দিয়েছে। এর আগে টানা পাঁচ দিন কোনো নৌকাই পারাপার করেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ৮০৩ জনের আগমনের পর বুধবারের সংখ্যাটিই ছিল একদিনে সর্বোচ্চ আগমনের রেকর্ড।
তবে সাম্প্রতিক বছরগুলোতে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীর আগমনের ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর। ওইদিন ১,৩০৫ জন অভিবাসী সমুদ্র পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে।
ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম বিপজ্জনক ও ব্যস্ত নৌ-চলাচলের পথ। আবহাওয়া উষ্ণ থাকলে এবং সমুদ্র শান্ত থাকলে পারাপারের ঘটনা বেশি ঘটে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মাসিক আগমনের সংখ্যা সর্বোচ্চ থাকে।
ক্ষমতাসীন লেবার পার্টির উপ-নেতা লুসি পাওয়েল বলেছেন, ছোট নৌকায় আসা মানুষের সংখ্যা কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য নতুন আইন প্রণয়ন করার কথাও জানান তিনি।
সূত্র: বিবিসি

মিলি সেকেন্ডের ত্রুটিতে যুক্তরাজ্যে হাজারো ফ্লাইট বাতিল