২০২৭ সালের ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে চীনে

সিজেডএন ডেস্ক

নয়াদিল্লিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের। ভারতের মাটিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আসরের সমাপনী অধিবেশনে এসেছে একটি বড় ঘোষণা। আগামী বছরের জন্য উদীয়মান অর্থনীতির এ জোটের সভাপতিত্ব করবে চীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দুই নেতার সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ধরা পড়ে ।পরে চীনের দূতাবাস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াও বিষয়টি নিশ্চিত করে। তবে ২০২৭ সালের সম্মেলন চীনের ঠিক কোন শহরে এবং কোন তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের এবারের আসরে জোটের ১১টি সদস্যদেশের শীর্ষ নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসকে বিশ্বের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক জোট হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আগামী দুই দশকের জন্য জোটটির একটি নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান।
বর্তমান বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ব্রিকসের প্রভাব দিন দিন যেভাবে বাড়ছে, তাতে আন্তর্জাতিক অঙ্গনের বিশেষ নজর এখন আগামী বছরের দিকে। ভারতের সফল আয়োজনের পর এবার চীনের কাঁধে উঠছে জোটের নেতৃত্ব। বেইজিংয়ের সভাপতিত্বে আগামী দিনে জোটের কার্যক্রম ও অগ্রাধিকার কোন পথে এগোয়, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: সিনহুয়া

নৈশ ভোজে ব্রিকস নেতাদের যা খাওয়ালেন মোদি