শিরোনাম

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত
বিধ্বস্ত হেলিকপ্টারের আগুন নেভাচ্ছেন উদ্ধারকর্মীরা

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের দূরবর্তী লং লেল্লাং এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলটসহ ও ৪ জন স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে গিয়ে ‘ফ্লাইং ডক্টর সার্ভিস’-এর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে লং লেল্লাং শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (STOL) বিমানবন্দরের কাছে পৌঁছাতেই আচমকা ভেঙে পড়ে বিও-১০৫ মডেলের হেলিকপ্টারটি। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করতে দুর্গম এলাকায় যাচ্ছিলেন তারা। দুর্ঘটনায় চালকের পাশাপাশি ঘটনাস্থলেই মারা যান বিমানে থাকা একজন মেডিকেল অফিসার, একজন সহকারী মেডিকেল অফিসার এবং দুজন নার্স।

দুর্ঘটনাকবলিত এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকায় শুরুতেই উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সময় লেগে যায় উদ্ধারকারীদের। পরে উদ্ধারকারী দল ও চিকিৎসা কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে ৫ জন আরোহীরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএম) জানিয়েছে, ঠিক কী কারণে এ মর্মান্তিক পরিণতি ঘটল তা খতিয়ে দেখতে দেশটির ‘বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো’ কাজ শুরু করেছে।

সূত্র: বার্নামা

/এমএকে/