যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সিটিজেন জার্নাল
সিটিজেন জার্নাল
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনের কুণ্ডুলি। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৯ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।

স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে বিমানাটি বিধ্বস্ত হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।

দুর্ঘটনার কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে একটি বিমান প্রায় খাড়া অবস্থা থেকে প্রচণ্ড গতিতে মাটিতে আছড়ে পড়ছে। বিধ্বস্ত হওয়ার পর বিশাল আগুনের কুণ্ডুলি তৈরি হয়। দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত দেখা গেছে।

বিমানটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে। তবে সবগুলো ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’

বিমানটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েক শত ফুট নিচে নামছিল।

সূত্র: বিবিসি

/জেএইচ/