ওয়াশিংটনে দাবানলে ৩৫০০ একর এলাকা পুড়ে ছাই, জরুরি অবস্থা জারি

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে ৩,৫০০ একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে অঞ্চলের ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এতে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে হাজার হাজার ভবন। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
রবিবার (২ আগস্ট) রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ওয়াচ ডিউটি অ্যাপ অনুসারে, স্থানীয় সময় শনিবার বিকালে এই আগুন লাগে।
দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন। শহরটি ও এর আশপাশের প্রায় ৮.২ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। স্পোকেনের বিস্তীর্ণ এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এক আদেশে বলা হয়েছে, ‘এখনই চলে যান! এটাই আপনার জন্য শেষ সুযোগ হতে পারে।’
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দাবানলের ফলে আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। কিছু রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছে রাজ্য কর্মকর্তারা।
দাবানলের ভয়াবহতা বর্ণনা করে ওয়াশিংটন ন্যাশনাল গার্ডের মেজর জেনারেল জেন্ট ওয়েলশ বলেন, ‘যখন সূর্য অস্ত যাবে এবং সকালে সূর্য উঠবে, তখন সেখান থেকে যে দৃশ্যগুলো বেরিয়ে আসবে, তা দেখে আমরা হতবাক হয়ে যাবো।’
ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। আগুন নিয়ন্ত্রণে চার হাজারেরও বেশি কর্মী কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্পোকেন ছাড়াও পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনে প্রায় ৫২৫ বর্গমাইল এলাকাজুড়ে আগুন জ্বলছে। এগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুলডোজার ও হেলিকপ্টার দিয়ে অভিযান চলছে।
কর্তৃপক্ষ সতর্ক করেছে, স্পোকেন এলাকায় শক্তিশালী বাতাস এবং কম আর্দ্রতা দাবানলের চরম রূপ ধারণ ও খুব দ্রুত ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি বাড়াচ্ছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, শনিবার বাতাসের গতি বৃদ্ধি পেয়েছে। অনেক স্থানে ঘণ্টায় ৩০-৪৫ মাইল বেগে দমকা হাওয়ার পাশাপাশি ঘণ্টায় ১৫-২৫ মাইল বেগে একটানা বাতাস বয়ে গেছে। আগামী কয়েক ঘণ্টায় বাতাসের গতি আরও বাড়তে পারে। এর ফলে দমকল বাহিনীর জন্য দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।
দাবানলের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা অ্যাভিস্টা, তারা শনিবার কিছু এলাকার শত শত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
ওয়াশিংটনের প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ১,০০০টিরও বেশি দাবানলে প্রায় ৪২৫,০০০ একর এলাকা পুড়ে গেছে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে, ঘরে ফিরছে মানুষ