স্বামীকে নিয়ে প্রশ্নে ট্রাম্পের কথা বললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব

সিজেডএন ডেস্ক

প্রথম দিনই অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখে পড়েছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া। ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর তাকে নিয়োগ দেওয়া হয়। ক্যাটি মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। কিন্তু শুরুতেই ভুল করে বসেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে থতমত খেয়ে যান। স্বামীকে নিয়ে করা এক প্রশ্নের উত্তরে নিজের স্বামীর জায়গায় তিনি বলে ফেলেন ‘আমার প্রেসিডেন্ট’!
প্রথমদিনের ব্রিফিংয়ে বেশিরভাগ সময় দেখে দেখে পড়েই পার করেন তিনি। সেখানেও আলোচনার বড় একটি অংশ জুড়ে ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ভূয়সী প্রশংসা। সব মিলিয়ে মাত্র ১৪ মিনিটের ব্রিফিং করেন ক্যাটি। তারপর হুট করেই পডিয়াম ছেড়ে বেরিয়ে যান।
ডেইলি মেইলের এক সাংবাদিক জানতে চান, হোয়াইট হাউসের প্রেস সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে তিনি তার চার সন্তানকে ঠিকমতো বড় করে তুলতে পারবেন কি না। উত্তর দিতে গিয়ে জাকারিয়া হুট করেই বলে ওঠেন, আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী এখানে আছেন। ভুলের পর অবশ্য সঙ্গে সঙ্গে নিজের বক্তব্য শুধরে নেওয়ার চেষ্টা করেন তিনি।
ক্যাটি জাকারিয়ার ব্রিফিংকে রোবোটিক বলে কটাক্ষ করেছে ডেইলি মেইল। অন্যদিকে দ্য ইন্ডিপেনডেন্ট তাদের প্রতিবেদনে লিখেছে, জাকারিয়ার প্রথম ব্রিফিংটি ‘যতটা খারাপ হওয়া সম্ভব ততটা খারাপ হয়েছে’।
তবে ক্যাটির পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নতুন প্রেস সচিব বেশ ভালো করেছেন।
সূত্র: ডেইলি মেইল