যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৮

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরিতে একটি বাড়িতে এক বন্দুকধারীর অতর্কিত গুলিতে দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ৮জন নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরিতে একটি বাড়িতে এক বন্দুকধারীর অতর্কিত গুলিতে অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশুসহ ৮জন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ৪৫ বছর বয়সী ওই বন্দুকধারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি নিজের গুলিতে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
ইরি পুলিশের প্রধান রিক লোরাহ বলেন, কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার পরও দীর্ঘদিন মনে গেঁথে থাকে। এটি তেমনই একটি মর্মান্তিক দৃশ্য। নিহত ৮ জনের মধ্যে ৭ জন একই পরিবারের সদস্য এবং একজন তাদের পারিবারিক বন্ধু।
তিনি বলেন, বন্দুকধারী বাড়িতে প্রবেশের পর বাইরে বেরিয়ে আসেন এবং দুই নারীকে গুলি করেন। ওই দুই নারীকে তখন ‘বিচলিত’ অবস্থায় দেখা যায়। তারা প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে এদিক-ওদিক হাঁটছিলেন। পেরি স্ট্রিটের ওই বাড়ির দ্বিতীয় তলায় সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজে পায় পুলিশ।
ইরির মেয়র ডারিয়া ডেভলিন বলেন, পুলিশ বিভাগ একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে, অকল্পনীয় পরিস্থিতি সামলেছে এবং সাহস ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে।

রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ হামলা, বাংলাদেশিসহ নিহত ১২