হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র প্রকাশ

সিটিজেন ডেস্ক

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে নিজের নামে নামকরণ করে একটি নতুন মানচিত্র জনসমক্ষে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি বিতর্কিত এই মানচিত্রটি শেয়ার করেন। সেখানে অত্যন্ত ব্যস্ত ও ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটিকে ‘স্ট্রেইট অফ ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।
এর আগে একটি জনসভায় বক্তব্য রাখার সময়ও মার্কিন প্রেসিডেন্ট এই নৌপথটিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ হিসেবে উল্লেখ করেছিলেন। সে সময় উপস্থিত জনতা তার এমন মন্তব্য শুনে হেসে উঠলে ট্রাম্প জানিয়েছিলেন, গণমাধ্যম হয়তো এটিকে তার মুখ ফসকে বের হওয়া ‘ভুল’ হিসেবে প্রচার করতে পারে, তবে সবাই জানে তিনি খুব কমই ভুল করেন। মূলত নিজের সেই আগের দাবিকেই শক্তভাবে প্রতিষ্ঠিত করতে এবার তিনি মানচিত্রটি শেয়ার করেছেন।
ওমানের মুসান্ডাম উপদ্বীপ এবং ইরানের উত্তর উপকূলের মাঝে অবস্থিত হরমুজ প্রণালি দিয়ে দৈনন্দিন বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশেরও বেশি পরিবাহিত হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরান এ গুরুত্বপূর্ণ নৌপথে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জবাবে তেহরানের অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্যে ১৩ এপ্রিল থেকে ওই অঞ্চলে কঠোর নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ অর্থনৈতিক যুদ্ধের কারণে ইরানের প্রধান বন্দরগুলোতে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং দেশটির জ্বালানি তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যার মূল লক্ষ্য হলো তেহরানের আয়ের প্রধান উৎস তেলের রাজস্ব আয়ের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া।
সূত্র: বিবিসি

হরমুজ প্রণালি অবরোধ: পানামা খালে বেড়েছে জাহাজ চলাচল