ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক

টানা ৪০ দিনের যুদ্ধ শেষে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই চুক্তির বিষয়ে ইতিবাচক লক্ষণের কথা তুলে ধরেন।
গত ২৮ মে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। টানা ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে এ যুদ্ধবিরতি কিছুটা ভঙ্গুর অবস্থায় থাকলেও তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চুক্তির লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমাধান আসেনি, তবে এ স্থবিরতা কাটতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সম্ভাব্য চুক্তির অগ্রগতি নিয়ে মার্কো রুবিও জানান, আজই পাকিস্তানি কর্মকর্তারা তেহরান সফরে যাচ্ছেন এবং এর মাধ্যমে আলোচনার আরও অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প সবসময় একটি ভালো চুক্তিকেই সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকেন। যদি সত্যিই একটি ভালো চুক্তি করা যায়, তবে বিষয়টি হবে অসাধারণ। তিনি আরও জানান, যদি কাঙ্ক্ষিত চুক্তিটি না হয়, তবে প্রেসিডেন্টের হাতে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রয়েছে। তিনি সরাসরি প্রকাশ না করলেও তা সবারই জানা। চুক্তির বিষয়ে কিছু ভালো লক্ষণ দেখার কথা স্বীকার করলেও রুবিও এখনই অতিরিক্ত আশাবাদী না হয়ে আগামী কয়েক দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা

ইরান যুদ্ধের ফলে ৪ দফায় বড় ধাক্কার মুখোমুখি হবে বিশ্ব অর্থনীতি