নর্থ ক্যারোলাইনায় সিনেট আসন হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান, কোন দল কত আসন পেলো

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের (মধ্যবর্তী) নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৪টি আসনে জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল জয় পেয়েছে ১২টি আসনে। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়ে রিপাবলিকানদের কাছ থেকে প্রথম সিনেট আসনটি নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদে মাত্র ৩টি আসন বাড়াতে হবে। অন্যদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের ৪টি আসন বাড়ানো প্রয়োজন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পাশাপাশি ৩৬টি গভর্নর পদে নির্বাচন হচ্ছে। অঙ্গরাজ্য পর্যায়ে আইনসভাগুলোর হাজার হাজার আসনেও ভোট হচ্ছে।
সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির ৫০টি অঙ্গরাজ্যে দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে রিপাবলিকানদের দুর্বল অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা আরও ৪৩ আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে রিপাবলিকান পার্টি এগিয়ে ৩৪টি আসনে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে কমবে।
অপরদিকে কংগ্রেসের উচ্চসভা সিনেটের ৩৫টি আসনে গতকাল ভোটগ্রহণ হয়। এতে ৫টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। আর ২তে এগিয়ে রিপাবলিকানরা।
সূত্র: সিএনএন, বিবিসি