গাজীপুরে যৌথবাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন, পর্যবেক্ষণ করবেন ২৫ ম্যাজিস্ট্রেট

গাজীপুর সংবাদদাতা

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের টাকা বিক্ষোভের প্রেক্ষিতে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে মাঠে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি জানান, গত ২ নভেম্বর ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। পরদিন মঙ্গলবার (৩ নভেম্বর) নিরাপত্তা জোরদার করে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। আজ (বুধবার) আরও এক প্লাটুন বিজিবি বাড়ানো হয়েছে। এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।
সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন আরও বলেন, বর্তমানে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে ২৫ প্লাটুনের সদস্যরা ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল ৬টা থেকে মাঠে দায়িত্ব পালন করছেন।

গাজীপুরে আজও সড়ক অবরোধ, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ