‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস

‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
সিজেডএন ডেস্ক

‘ট্রাম্প টিভি’ নামে নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে হোয়াইট হাউস।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, নতুন এই চ্যানেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন ভিডিও এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডের দৃশ্য ২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে। পাশাপাশি নিয়মিতভাবে নতুন কনটেন্ট যুক্ত ও পুরোনো কনটেন্ট হালনাগাদ করা হবে।
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকো।
মামলায় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের মতে, সংবাদমাধ্যম কী প্রকাশ করবে বা কীভাবে সংবাদ পরিবেশন করবে, তা সরকার ঠিক করে দিতে পারে না।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়া ঠেকাতে সংবাদমাধ্যমগুলো সাময়িক আদেশ চেয়েছে। এ বিষয়ে বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে।
গত শুক্রবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেন ট্রাম্প। তারা প্রেসিডেন্টকে নিয়ে ‘মিথ্যা’ ও ‘কাল্পনিক’ সংবাদ প্রকাশ করে বলে অভিযোগ করেন তিনি।
সোমবারের আরেক পোস্টে ট্রাম্প বলেন, হোয়াইট হাউস মুক্ত সংবাদমাধ্যমের ওপর হামলা করছে না। বরং ‘ভুয়া সংবাদমাধ্যমের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য তারা হুমকি বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে সংবাদমাধ্যমের বিরোধ নতুন নয়। তবে ট্রাম্পের সময়ে বড় সংবাদমাধ্যমগুলোর ওপর চাপ ও প্রবেশাধিকার সীমিত করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তিনি প্রকাশ্যে বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করেছেন। পাশাপাশি প্রশাসনের প্রতি তুলনামূলকভাবে সহানুভূতিশীল সংবাদমাধ্যমগুলোকে বেশি সুযোগ দেওয়ার অভিযোগও রয়েছে।
এদিকে সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার পর সোমবার হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে একটি সরাসরি সম্প্রচার কার্যক্রম চালু করেছে। এতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের মামলা