ইরান চুক্তিতে সংশোধনীর নির্দেশ ট্রাম্পের

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণের আভাস দিয়ে ইরানের সঙ্গে মার্কিন দূতদের করা খসড়া চুক্তিতে বেশ কিছু সংশোধনীর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বর্তমান খসড়া চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতি দিলেও তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো সুস্পষ্ট ছাড় বা সুনির্দিষ্ট শর্তের উল্লেখ নেই। মূলত এ জায়গাতেই পরিবর্তন চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প চুক্তির ভাষায় আরও স্বচ্ছতা আনতে চান। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে ও কোন নির্দিষ্ট সময়ের মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নেবে, তা চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন তিনি।
এর পাশাপাশি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও চুক্তির শর্তে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে চাইছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের ধারণা, সংশোধিত এ প্রস্তাব তেহরানের কাছে পাঠানোর পর তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে অন্তত ৩ দিন সময় লাগতে পারে। তবে সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সপ্তাহের শুরুতেই এ চুক্তির বিষয়ে ইতিবাচক কোনো অগ্রগতির আশা করছে ট্রাম্প প্রশাসন।
সূত্র: আল জাজিরা

হরমুজ প্রণালিতে সন্দেহজনক নৌ-মাইন শনাক্ত, ওমানের জরুরি সতর্কতা