হামের প্রাদুর্ভাবে আরও ৬ শিশুর প্রাণহানি, মোট ১০৬৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে আরও ৬ শিশুর প্রাণহানি, মোট ১০৬৩
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয় শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে দুইজন করে এবং চট্টগ্রাম ও বরিশালে বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৮৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ২ লাখ ১ হাজার ৬৮১ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮০৪ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৬২ এবং নিশ্চিত হামে আরও ১০১ শিশু মারা গেছে।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৪ রোগী মারা গেছে ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুইজন মৃত্যুবরণ করেছে।

এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ১৬৭, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪০ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে।

এছাড়া, এ পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/