হামে শিশু মৃত্যুর দায় নিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হামে শিশু মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে বলেছেন, এটা তাঁর ব্যর্থতা। এই ব্যর্থতা তাঁর সরকারের নয়। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। প্রতিষ্ঠানটির চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
হামের টিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক বলে এই টিকা ভারত থেকে আনা হয়েছে। এই কথা সত্য নয়। মাত্র ৮ শতাংশ টিকা আনা হয়েছে ভারত থেকে। বাকি টিকা আনা হয়েছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্প মূল্যে এই টিকা আনা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে যে টিকা ব্যবহার করা হচ্ছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত। এই টিকা সরবরাহ করেছে ইউনিসেফ। ইউনিসেফ, গ্যাভি, বিশ্বস্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে টিকা সরবরাহের জন্য স্বীকৃত। ইউনিসেফকে বাদ দিয়ে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা নেওয়ার পর হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটলে স্বাস্থ্যমন্ত্রীকে দেশের মানুষ জীবিত রাখত না বলেও মন্তব্য করেন তিনি।
অনেক অভিভাবকই শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না-এমন অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউ-ই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীর প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাঁকে জানানো হয়েছে।
অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে একজন সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এই দায় কার? অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের?
এই প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।