ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাবে সঙ্গে পাল্লা দিয়ে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।
সোমবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগের তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৪৬৬ জনের মৃত্যু হলো।
এছাড়া, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৫২ হাজার ১৭৩ জন। একই সময়ে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১১৪ জন।
এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে, শুধু মাত্র ঢাকা বিভাগেই ১ হাজার ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২৭৭, চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ১১১, রংপুরে ৮৩ এবং সিলেটে ১৬ জন ভর্তি হয়েছেন।

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১২৮৪