হামের প্রাদুর্ভাব: আরও ৬ শিশুর প্রাণহানি, মোট ১২৯৫

নিজস্ব প্রতিবেদক

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে। বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১১৩ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ৩৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (বুধবার) পর্যন্ত মোট ২ লাখ ৬৬ হাজার ১৬৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান প্রত্যাবাসনেই: স্বরাষ্ট্রমন্ত্রী