ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৮

নিজস্ব প্রতিবেদক

হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, বরিশাল বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২০, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১০, খুলনা বিভাগে ২৪৮, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু