ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এনিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে খুলনা বিভাগে ২৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩০১, বরিশাল বিভাগে ২১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭৮, রাজশাহী বিভাগে ১৭৯, ময়মনসিংহ বিভাগে ১২০, রংপুর বিভাগে ৫৬ ও সিলেট বিভাগে ৬ জন রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/