হামের প্রাদুর্ভাবে আরও ৫ শিশুর প্রাণহানি, মোট ১০৮১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে আরও ৫ শিশুর প্রাণহানি, মোট ১০৮১
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গে নিয়ে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১০০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ১৮৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ২ লাখ ৫ হাজার ৫৮৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮০ এবং নিশ্চিত হামে আরও ১০১ শিশু মারা গেছে।

এছাড়া, এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/