হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গে নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তথ্য আসতে বিলম্ব হওয়ায় ২১ সেপ্টেম্বরের চার অপ্রকাশিত মৃত্যুও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সাত শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১১৩ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১৫৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (বুধবার) পর্যন্ত মোট ২ লাখ ৪ হাজার ৩০০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬২ হাজার ৪৮ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৭৫ এবং নিশ্চিত হামে আরও ১০১ শিশু মারা গেছে।

এছাড়া, এ পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৬১২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/