আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা পাকিস্তানের, নিহত ৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা পাকিস্তানের, নিহত ৪
আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির অন্তত ১০টি নির্দিষ্ট স্থানে এ হামলা চালানো হয়। এ হামলার জেরে প্রাণ হারিয়েছেন ৪ জন সাধারণ নাগরিক। এই ঘটনায় দুই দেশের মধ্যকার সম্পর্কে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনার ব্যাখ্যা দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) আফগান সীমান্ত থেকে পাকিস্তানের দিকে একাধিক ড্রোন ছোঁড়া হয়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। এর জবাবে আফগানিস্তানের ১০টি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল বিমান ও ড্রোন হামলা চালানো হয়। তালেবান সরকারের যেকোনো ধরণের উস্কানিমূলক পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে পাকিস্তানের এ দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানা, তাদের দিক থেকে কোনো ড্রোন ছোঁড়া হয়নি। উল্টো কান্দাহার, পাক্তিয়া ও খোস্ত প্রদেশে এ বিমান হামলাগুলো চালানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও শত্রুতাপূর্ণ আখ্যা দেন তিনি। এ মুখপাত্র বলেন, এ ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে তালেবান উপযুক্ত ও কড়া জবাব দেবে।

সূত্র: রয়টার্স

/এমএকে/