হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
সিজেডএন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে জানানো হয়, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে চার শিশুর।
চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ শিশুর মৃত্যু হলো। সব মিলিয়ে দেশজুড়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ৩০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৩২ জন রোগী। বিভাগভিত্তিক চিত্রের দিকে তাকালে বোঝা যায় দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই এর বিস্তার ঘটেছে। গত একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৫২৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৮ জন, সিলেটে ১৫০ জন, বরিশালে ১৩১ জন, খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৫৭ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন। এর মধ্যে অবশ্য ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। এর মধ্যে ল্যাব ও পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২০ হাজার ১২৪ জন।