ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
এডিস মশা

হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৭ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, খুলনা বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৫২ জন এবং বরিশাল বিভাগে ২৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/