শিরোনাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৬৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৬৮
এডিস মশা

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬৮ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার (২৬ আগস্ট) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ) ১৬৬ জন, ঢাকা বিভাগে (মহানগরে বাহিরে) ১৫০ জন, বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ২০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন ও রংপুর বিভাগে ১৭ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/